দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় একটি পোশাক কারখানার প্রায় অর্ধশত শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর কারখানাটিতে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার (১১ মে) সকালে ভোগড়া বাইপাস এলাকার ‘প্যানাসিয়া ক্লোদিং’ কারখানায় কাজে যোগ দেওয়ার পর একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালে শ্রমিকরা কাজে যোগ দেন। কাজ শুরুর কিছুক্ষণের মধ্যেই কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে পর্যায়ক্রমে আরও অনেকে অসুস্থ হতে থাকলে পুরো কারখানায় আতঙ্ক দেখা দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা কর্তৃপক্ষ দ্রুত অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পরে কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয়।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম বলেন, অসুস্থ শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে এটি ‘ম্যাস সাইকোজেনিক ইলনেস’ বা গণ মনোদৈহিক রোগ বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আক্রান্ত রোগীদের নিয়ে আশঙ্কার কিছু নেই। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও কাউন্সেলিং দেওয়া হচ্ছে। আশা করছি, তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
জে আই